রামগঞ্জ উপজেলার লামচর বাজারে ডাকাতদলের গুলিবর্ষণে ১৫ গ্রামবাসী গুলিবিদ্ধ হয়েছে। এ ঘটনায় গ্রামবাসী ও বাজারের ব্যবসায়ী দোকাপাট খোলা রেখে পালিয়ে যায়। তবে কোন দোকান লুট হওয়া খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার রাত ১০ টায় দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে মাইক্রোযোগে ১০/১২ জনের ডাকাতদল লামচর বাজারে পৌঁছেই গ্রামবাসীদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে। এ সময় প্রায় ১৫ গ্রামবাসী গুলিবিদ্ধ হয়। আশপাশ এলাকায় লোকজনশূন্য হয়ে পড়ে।
খবর পেয়ে রামগঞ্জ থানার ওসি লোকমান হোসেনের নেতৃত্বে বিপুল পরিমাণ পুলিশ ঘটনাস্থল পৌঁছার আগেই ডাকাতরা দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি।
গুলিবিদ্ধদের মধ্যে গ্রামবাসী বজলুর রহমান, জহির হোসেন, মামুন হোসেন, নুরুল ইসলাম বতা, মো. হারুন, রুবেল, দয়াল, হারুন, রেদোয়ান হোসেন, সফিকুল ইসলাম, শরীফ হোসেনকে রামগঞ্জ সরকারি হাসপাতাল এবং অন্যদের চাটখিল, নোয়াখালী ও ঢাকা নেয়া হয়েছে। এতের মধ্যে কয়েকজনের অবস্থায় আশঙ্কাজনক বলে ডাক্তার জানিয়েছেন।
রামগঞ্জ থানার ওসি মোহাম্মদ লোকমান হোসেন জানান, গুবিদ্ধ গ্রামবাসীদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Comments are closed.