স্মিথের সেঞ্চুরিতেও ম্যাচ হারলো

খেলাধুলা : আইপিএলে ধোনির দল রাইজিং পুনে সুপারজায়ান্টস। দুর্দান্ত শতক হাঁকিয়েও দলকে জেতাতে পারেননি স্টিভেন স্মিথ। গতকাল শুক্রবার বিগ স্কোরিং ম্যাচে মহেন্দ্র সিং ধোনির রাইজিং পুনে সুপারজায়ান্টসকে ৩ উইকেটে হারিয়েছে সুরেশ রায়নার গুজরাট লায়নস।

মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে আগে ব্যাট করে ৩ উইকেটে ১৯৫ রান করে পুনে। ১৯৬ রানের টার্গেটে খেলতে নেমে ৪৯ বলে ৯৩ রান তুলেন গুজরাটের দুই ওপেনার ম্যাককালাম ও ডোয়াইন স্মিথ। মাত্র ২২ বলে ৫টি চার আর দুটি ছক্কায় করেন ৪৩ রান করেন ম্যাককালাম। ৩৭ বলে ৬৩ রান করে আউট হন ডোয়াইন স্মিথ। এরপর কার্তিক ও অধিনায়ক রায়না মিলে গুজরাটকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যান।

তবে ২০ বলে ৩৩ রান করে কার্তিক বিদায় নিলেন ম্যাচ জমে ওঠে। কারণ কয়েক রানের ব্যবধানে আরো ৪টি উইকেট হারিয়ে বসে গুজরাট। শেষ ওভারে জয়ের জন্য গুজরাটের প্রয়োজন ছিল ৯ রান। থিসারা পেরেরা সে ওভারের প্রথম বলে চার মেরে উত্তেজনায় জল ঢেলে দেন ফকনার।

তৃতীয় বলে আউট হন ২৮ বলে ৩৪ রান করা সুরেশ রায়না। পরের বলে ভারতীয় ১৯ দলের অধিনায়ক ইশান কিষানকে আউট করে ম্যাচ পুনের দিকে ঘুরিয়ে দেন পেরেরা। তবে বাধ সাধেন সেই ফকনার। পঞ্চম বলে দুই রান আর শেষ বলে একরান নিয়ে শেষ হাসি হাসে রায়নার দল।

এ বিভাগের আরও খবর

Comments are closed.