জিয়াউল হক, রাঙামাটি : মে দিবস উপলক্ষে রাঙামাটিতে শ্রমিক সমাবেশ ও র্যালি করেছে জাতীয় শ্রমিকলীগ রাঙামাটি জেলা কমিটি। রোববার বিকালে রাঙামাটি জেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে রাঙামাটির প্রধান সড়ক প্রদক্ষিণ করে তবলছড়িতে গিয়ে শ্রমিক সমাবেশে সকলে মিলিত হয়।
জেলা শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোক্তার আহাম্মেদ‘র সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন, তিন পার্বত্য জেলার সংরক্ষিত মহিলা আসনের সাংসদ ফিরোজা বেগম চিনু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মুছা মাতব্বর।
সমাবেশে আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মাহাবুবুর রহমান, রুহুল আমিন, রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী, জেলা পরিষদের সদস্য জুবাইতুর নাহার জেবুসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মোঃ শামছুল আলম।
প্রধান অতিথির বক্তব্যে সাংসদ ফিরোজা বেগম চিনু বলেন, বাংলাদেশে প্রতিটি উন্নয়নের পিছনে শ্রমিকদের আবদান রয়েছে। তাদের পরিশ্রমের জন্য আজ বাংলাদেশ অনেক উন্নত হতে পেরেছে। তাদের উপর ভিত্তি করে আজ বাংলাদেশ দাঁিড়য়ে আছে। জাতির জনক দেশ স্বাধীন হবার পরে ভেবেছিলেন শ্রমিক ও কৃষকদেরকে ছাড়া দেশের উন্নয়ন করা যাবে না, তাই তিনি সে সময়ে এই সংগঠন করার মাধ্যমে শ্রমিকদের ন্যায অধিকার আদায়ের জন্য সঠিক স্থান তৈরি করে দিয়েছে।

Comments are closed.