বাসের ধাক্কায় মা ও মেয়ে নিহত

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার ছয়ঘরিয়া মোড়ে বাসের ধাক্কায় অটোরিকশার আরোহী মা ও মেয়ে নিহত হয়েছেন। আজ সোমবার সকাল আটটার দিকে সাতক্ষীরা-যশোর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন মা শাহেদা খাতুন (৪৫) ও মেয়ে সালমা খাতুন (১৯)। নিহতদের বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার চুপড়িয়া গ্রামে। দুর্ঘটনায় অটোরিকশার আরও তিনজন আরোহী আহত হয়েছেন। তাঁরা সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমদাদুল হক শেখ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী একে ট্রাভেলস ছয়ঘরিয়া নামক স্থনে পৌঁছালে যাত্রীবাহী একটি নছিমনকে ধাক্কা দেয়। এতে মা মেয়ে রাস্তায় পড়ে গেলে তাদের গায়ের উপর দিয়ে পরিবহনটি চলে যায়। এতে ঘটনাস্থলে মা মেয়ে নিহত হয়। আহত হয় তিনজন। নিহতদের লাশ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। আহতরা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.