খালেদার রিভিশন আবেদনের আদেশ ১৫ মে

ঢাকা : জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা স্থগিত চেয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আদেশের জন্য আগামী ১৫ মে দিন ধার্য করেছেন হাইকোর্ট। আজ (১০ মে) মঙ্গলবার উভয়পক্ষের শুনানি শেষে এ দিন ধার্য করেন বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের হাইকোর্ট বেঞ্চ। আদালতে খালেদার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান।

গত ১৮ এপ্রিল খালেদা জিয়ার পক্ষে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা স্থগিত চেয়ে আবেদনটি জানান তার আইনজীবী। একই সঙ্গে তার করা দু’টি আবেদন খারিজ করে বিচারিক আদালতের দেওয়া আদেশের পুনর্বিবেচনার (রিভিশন) আবেদন জানিয়েছেন খালেদা। পরে বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চে ২১ এপ্রিল অবকাশকালীন ছুটি শেষে নিয়মিত বেঞ্চে পাঠানোর আদেশ দেন। সে অনুসারে গত ০৪ মে ওই বেঞ্চে শুনানি শুরু হয়।

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টের অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা দু’টি মামলার বিচারিক কার্যক্রম চলছে রাজধানীর বকশিবাজারে কারা অধিদফতরের প্যারেড মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের অস্থায়ী আদালতে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.