রাজধানী ঢাকার মালিবাগ সুপারমার্কেটের সামনে দুই যুবককে কুপিয়ে মোটরসাইকেল ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
ঢামেক পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ এএসআই সেন্টু চন্দ্র দাস ছিনতাই ও হতাহতের ঘটনা নিশ্চিত করেন।
আহতরা হলেন তানিম আহমেদ (২২) ও মামুন হোসেন (২৫)। তানিম খিলগাঁওয়ের বোরহান এলাকার বাসিন্দা ও খিলগাঁও মডেল কলেজের ছাত্র। মামুন থাকে মগবাজারের টিএ্যান্ডটি কালোনিতে।
তানিম জানান, মোটরসাইকেল চালিয়ে খিলগাঁও যাওয়ার সময় মালিবাগ সুপারমার্কেটের সামনে আসলে খিলগাঁও এলাকার জাকির, বিল্লালসহ কয়েকজন তাদের কুপিয়ে মোটরসাইকেল নিয়ে যায়।
আহত অবস্থায় মোহাম্মদ আলী তাদের আহতাবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করে।
