এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা কম

বিশেষ প্রতিবেদক :   গত বছরের তুলনায় চলতি এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার পাসের হার সামান্য বাড়লেও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা কমেছে। বুধবার সকালে শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলফলে সারসংক্ষেপ তুলে ধরেন। এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় ১০ বোর্ডে গড় পাসের হার ৮৮ দশমিক ২৯ শতাংশ। গত বছর গড় পাসের হার ছিল ৮৭ দশমিক ০৪ শতাংশ।

এবার পাসের হার ১ দশমিক ২৫ শতাংশ বেড়েছে। তবে কমেছে জিপিএ-৫ এর সংখ্যা। এবছর মোট জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৯ হাজার ৭৬১ জন। গত বছর এ সংখ্যা ছিল এক লাখ ১১ হাজার ৯০১ জন। ফলে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা কমেছে ২ হাজার ১৪০ জন।

দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলন করে অানুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করবেন শিক্ষামন্ত্রী। এরপর নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট ছাড়াও www.educationboardresults.gov.bd ঠিকানা থেকে শিক্ষার্থীরা ফলাফল সংগ্রহ করতে পারবে।

এ ছাড়া মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে। এজন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে পরীক্ষার নাম (ssc/dakhil) লিখে স্পেস দিয়ে ইংরেজিতে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পাসের সন ২০১৬ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি মেসেজে ফলাফল জানা যাবে ।

এ বিভাগের আরও খবর

Comments are closed.