দশমিনায় বিদুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

পটুয়াখালী: পটুয়াখালীর দশমিনা উপজেলার রণগোপালদী ইউনিয়নে বিদুৎস্পৃষ্ট হয়ে রাসেল (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (১৪ মে) সকালের দিকে নারিকেল গাছে উঠতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

মৃত রাসেল রণগোপালদী ইউনিয়নের গুলি আউলিয়াপুর এলাকার বাসিন্দা।

দশমিনা থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম এ ঘটনা সত্যতা  নিশ্চিত করেছেন।

এছাড়া শুক্রবার (১৩ মে ) সন্ধ্যায় বজ্রপাতে সদর ইউনিয়নের হাজিরহাট এলাকায় শাহানাজ নামে এক গৃহবধূর মৃত্যু হয় বলেও জানান ওসি।

এ বিভাগের আরও খবর

Comments are closed.