কিশোরগঞ্জে ইয়াবাসহ যুবক আটক

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরবে ইয়াবাসহ অজয় (১৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার সকালে তাকে আটক করা হয়।

তিনি পুকুরপাড় এলাকার দুলাল মিয়া ওরফে পিটার দুলালের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব থানার পুলিশ আজ সকালে দুলাল মিয়ার বসতঘর হইতে ২০ পিচ ইয়াবাসহ তাকে আটক করে।

এ ব্যাপারে আটককৃতের বিরুদ্ধে ভৈরব থানায় ৩৬(৪)১৬, ধারা- ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯(১) এর ৯(ক) ধারায় মামলা রুজু হয়েছে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.