সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার তুয়ারডাঙ্গা গ্রামে বোমা বিস্ফোরণ হয়ে বাবা মেয়ে আহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে খাজরা ইউনিয়নের তুয়ারডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন সামছুর রহমানের ছেলে শফিকুল ইসলাম (৪৬) ও তার মেয়ে রুবিনা পারভীন (১৮)।
প্রত্যক্ষদর্শীরা জানান, শফিকুল ইসলাম বোমা বানিয়ে ধানের গোলার ভিতর রাখেন। বুধবার বাবা মেয়ে গোলায় ধান পাড়তে গেলে অসাবধানবশত বোমার প্যাকেটে ধাক্কা লাগে। সঙ্গে সঙ্গে প্যাকেটটি বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলেই মেয়ে ও বাবা বিস্ফোরণে আহত হন। এ ঘটনা ঘটার পর বাবা মেয়ে পলাতক রয়েছেন।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুন্সি আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এছাড়া পলাতক দু’জনকে আটক করার চেষ্টা চলছে।

Comments are closed.