ঢাকা: পঞ্চম ধাপে দেশের ৪৫ জেলার ৭১৭টি ইউপিতে ভোটগ্রহণ চলছে।
শনিবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে তা বিরতিহীনভাবে চলবে বিকেল ৪টা পর্যন্ত।
পঞ্চম ধাপে, ৭৩৩ টি ইউনিয়ন পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। পরে, আদালতের নির্দেশনা ও নানা অভিযোগের প্রেক্ষিতে ১৬টি ইউপির নির্বাচন স্থগিত করা হয়। এসব ইউপিতে চেয়ারম্যান পদে তিন হাজার ২৫৪জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
অবশ্য, চেয়ারম্যান পদে বিনাপ্রতিদ্বন্দিতায় ইতোমধ্যে ৪১জন নির্বাচিত হয়েছেন।
৪৫ জেলার ৯৩ উপজেলার ৭১৭টি ইউপিতে ভোটার এক কোটি ১০ লাখেরও বেশি। এরআগে, গত ২২ মার্চ প্রথম ধাপে ৭১২টি, ৩১ মার্চ দ্বিতীয় ধাপে ৬৩৯টি, ২৩ এপ্রিল তৃতীয় ধাপে ৬১৬টি এবং ৭ মে ৭০৩ ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়।

Comments are closed.