গৃহকর্মী হত্যার অভিযোগে স্বামী-স্ত্রী গ্রেফতার

ঢাকা : রাজধানীতে গৃহকর্মী নির্যাতনের পর হত্যার অভিযোগে ওই বাসার স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ। গত শনিবার (২৮ মে) দিনগত রাত সাড়ে ১১টায় গাজীপুরের শ্রীপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- শরিফুল ও তার স্ত্রী ফারজানা লীজা।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন মীর জানান, হাসিনাকে (১২) গৃহকর্মী নির্যাতনের অভিযোগে ওই বাসার স্বামী-স্ত্রীকে গাজীপুরের শ্রীপুর এলাকা থেকে আটক করা হয়েছে। বর্তমানে তারা থানায়। গত ২০ মে রাত আনুমানিক ৩টার দিকে শরিফুল নামে এক ব্যক্তি গৃহকর্মী হাসিনাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ফেলে রেখে পালিয়ে যান।

শুক্রবার (২৭ মে) বেলা ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় হাসিনা মারা যায়।

এ বিভাগের আরও খবর

Comments are closed.