সুন্দরবনে ডাকাত বাহিনীর আত্মসমর্পণ

বাগেরহাট প্রতিনিধি : সুন্দরবনের ডাকাত বাহিনী আত্মসমর্পণের জন্য অস্ত্র জমা দিয়েছে। রোববার ভোরে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৮) কাছে তারা এ অস্ত্র জমা দেন। র‌্যাব ৮ এর অধিনায়ক লে. কর্নেল ফরিদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। দুপুর দুটায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও র‌্যাবের প্রধান বেনজীর আহমেদের কাছে তারা সশরীরে আত্মসমর্পণ করবেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মাস্টার বাহিনীর প্রধান মোস্তফা (৪৫) বাগেরহাটের রামপাল উপজেলার কাটাখালী এলাকার বাসিন্দা। তার বাবা আব্দুল লতিফ একজন মাছ ব্যবসায়ী। ডাকাত মোস্তফার ছোট ভাই কামরুল ২ বছর আগে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন। জানা যায়, এর আগে সুন্দরবনের ডাকাত মাস্টার বাহিনী আত্মসমপর্ণের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদনও জানিয়েছিলেন। ইতিবাচক সাড়া মিলেছে সংশ্লিষ্টদের কাছ থেকে। দিনক্ষণ চূড়ান্ত করে আজ আত্মসমর্পণের মাধ্যমে সুন্দরবনের ভয়ঙ্কর সেই অপরাধীরা পা বাড়ালো স্বাভাবিক জীবনের পথে। সুন্দরবনের জেলেদের ত্রাস ছিল ডাকাত মাস্টার বাহিনী। নৌকা ও জেলের জিম্মি করে বড় অংকের টাকা মুক্তিপণ দাবি করতো এই মাস্টার বাহিনী

এ বিভাগের আরও খবর

Comments are closed.