টেস্ট থেকে অবসরে গেলেন কুলাসেকারা

খেলাধুলা : ৩৩ বছর বয়সী লঙ্কান পেসার নুয়ান কুলাসেকারা টেস্ট থেকে অবসর নিলেন । এসএলসির এক বিবৃতিতে কুলাসেকারার অবসরের বিষয়টি নিশ্চিত করেন।

কুলাসেকারা জানান, ‘আমি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। আমার খেলার প্রচেষ্টা ও দর্শকদের ভালবাসায় আজ আমি এখানে। অনেক ভেবে দেখলাম টেস্ট থেকে নিজেকে অবসর নেয়ার এইটাই উপযুক্ত সময়। যা আমাকে ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটে ভাল খেলতে সহায়তা জোগাবে। ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে, তাই আমিও আমার সেরাটা শ্রীলঙ্কার হয়ে বিশ্ববাসীর কাছে তুলে ধরতে চাই।’

২০০৫ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে তার টেস্ট ক্রিকেটের অভিষেক ঘটে। ইতিমধ্যে ২১ টি টেস্টে ৪৮টি উইকেট স্বীকার করেছেন কুলাসেকারা।

এ বিভাগের আরও খবর

Comments are closed.