চিলির বিপক্ষে ২-১ গোলে জয় আর্জেন্টিনার

খেলাধুলা : কোপা আমেরিকায় আর্জেন্টিনা ২-১ গোলে হারায় চিলিকে। গত বছরের ফাইনালে চিলির কাছে হেরেছিল আর্জেন্টাইনরা। তাইতো প্রথম ম্যাচেই চিলিকে ২-১ গোলে হারিয়ে জয়ের স্বাদ উপভোগ করলো মেসির দল আর্জেন্টিনা। এই খেলায় লিওনেল মেসি ইনজুরির কারণে চিলির বিপক্ষে মাঠে খেলতে না পারলেও । তবে দলের সেরা তারকাকে ছাড়াও জয় তুলে নিতে কোনো সমস্যা হয়নি আর্জেন্টিনার।

প্রথমার্ধে কোন গোলের দেখা না মিললেও দ্বিতীয়ার্ধে ৫১ মিনিটের মাথায় প্রথম গোলটি করেছেন দি মারিয়া। প্রথম গোল করার পর আট মিনিটের মাথায় আর্জেন্টিনার দ্বিতীয় গোলটি এসেছে বানেগার পা থেকে। তবে শেষ বাঁশি বাজার কয়েক মুহূর্ত আগে অতিরিক্ত সময়ে চিলির পক্ষে সান্ত্বনাসূচক একটি গোল করতে পেরেছেন বদলি হিসেবে মাঠে নামা পেদ্রো ফুয়েনজালিদা।

এ বিভাগের আরও খবর

Comments are closed.