খেলাধুলা : ইউরো অভিযান শুরুর আগে দলের কিছু খেলোয়াড়কে যাচাই করে নিতে চেয়েছিলেন ইতালির কোচ আন্তোনিও কোন্তে। কোপার মূল লড়াইয়ের আগে ফিনল্যান্ডকে ২-০ গোলে হারিয়েছে ইতালি। ফিনল্যান্ডের রক্ষণে আতঙ্ক ছড়াতে পারলেও স্কোরশিটে নাম লেখাতে পারেননি ইউভেন্তুসের ফরোয়ার্ড জাজা। তুলনায় অনেকটাই নিষ্প্রভ ছিলেন তোরিনোর ফরোয়ার্ড ইম্মোবিলে।
২৭তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে ইতালিকে এগিয়ে দেন লাৎসিওর উইঙ্গার কানদ্রেভা। ফিনল্যান্ডের এক খেলোয়াড় বক্সের মধ্যে তাকে ফেলে দেওয়ায় পেনাল্টিটি পেয়েছিল ইউরোর ১৯৬৮ সালের চ্যাম্পিয়ন ইতালি। ৭১তম মিনিটে এএস রোমার মিডফিল্ডার দে রস্সির করা গোলটিতে অবদান ছিল কানদ্রেভার। তার ভালো একটি ক্রস থেকে হেডে ব্যবধান দ্বিগুণ করা গোলটি করেন দে রস্সি।

Comments are closed.