সিটিনিউজবিডি : সৌদি আরবসহ সাম্প্রতিক বিদেশ সফরগুলো নিয়ে আজ বুধবার বেলা দেড়টায় সংবাদ সম্মেলনে করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারি বাসভবন গণভবনে ওই সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকন মঙ্গলবার রাতে এ তথ্য নিশ্চিত করেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ওই সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী সফরের বিষয়ে বাংলাদেশের অর্জনসহ নানা দিক তুলে ধরবেন। একই সঙ্গে বাংলাদেশের সমসাময়িক নানা বিষয়ে সাংবাদিকদের প্রশ্নেরও জবাব দেবেন। সম্প্রতি প্রধানমন্ত্রী জাপান ও বুলগেরিয়া সফরে যান। সর্বশেষ সৌদি আরবে পাঁচ দিনের সফর শেষে মঙ্গলবার সন্ধায় দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমসহ বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

Comments are closed.