বুড়িগঙ্গায় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জ: বুড়িগঙ্গা নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয় (৩৫) এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের শরীরে পচন ধরে ফুলে গেছে।

বুধবার (০৮ জুন) দুপুর ১২টার দিকে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ মান্দাইল খালের ঘাট এলাকার সামনে বুড়িগঙ্গা নদী থেকে ভাসমান অবস্থায় ওই নারীর মরদেহ উদ্ধার করে।
মরদেহটি ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
কেরানীগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বাদশা জানান, দুপুর ১২টার দিকে লোকমুখে শুনতে পাই বুড়িগঙ্গা নদীতে একটি মরদেহ ভাসছে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করি। নিহতের বাম পা ভাঙা। তার পরনে ছিলো প্রিন্টের লাল রংয়ের থ্রি-পিস।
প্রাথমিকভাবে পুলিশের ধারণা, মরদেহটি কয়েকদিনের পুরনো। এর শরীরে পচন ধরে ফুলে গেছে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.