জাকারবার্গের টুইটার অ্যাকাউন্ট হ্যাকড!

তথ্য ও প্রযুক্তি : ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গের টুইটার, পিন্টারেস্ট অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। ফেসবুকের প্রতিষ্ঠাতার সোশ্যাল মিডিয়ার এই সমস্ত অ্যাকাউন্ট হ্যাক করেছে আওয়ার মাইন টিম নামের হ্যাকারদের একটি দল।

তারা দাবি করেন জাকারবার্গের এই সমস্ত অ্যাকাউন্ট হ্যাক করে ফেলেছেন। প্রসঙ্গত, মে মাসে প্রায় ১১৭ মিলিয়ন মানুষের লিঙ্কডইন অ্যাকাউন্ট হ্যাক হয়। তারমধ্যে জাকারবার্গের অ্যাকাউন্টও রয়েছে। জাকারবার্গের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করার পর, হ্যাকাররা তাঁর টুইটার পেজ থেকে তাকে উদ্দেশে লিখেছিলেন, তোমার লিঙ্কডইন আইডি-র পাসওয়ার্ড ‘dadada’, এবং ফেসবুক স্রষ্টার পিন্টারেস্ট অ্যাকাউন্টের নয়া টাইটেল ‘হ্যাকড বাই আওয়ারমাইন টিম’।

তবে ভেনচারবিট নামের একটি নিরাপত্তা সংস্থা নিশ্চিত করে, জাকারবার্গের ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট অক্ষতই আছে। তবে এই ঘটনা প্রকাশ্যে আসার পরই টুইটার থেকে তাঁর অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়। তবে ফেসবুকের কোনও সিস্টেম বা অ্যাকাউন্ট হ্যাক করা হয়নি, জানানো হয়েছে ফেসবুক কর্তৃপক্ষের তরফে। লিঙ্কডইন-এ জাকারবার্গের অ্যাকাউন্ট যিনি হ্যাক করেছেন, তাঁর নাম পিস। তাঁর বিরুদ্ধে মাইস্পেস-এর ৩৬০ মিলিয়ন ব্যবহারকারীর পাসওয়ার্ড চুরি করার অভিযোগ রয়েছে। ভেনচারবিট ও বিবিসি।

এ বিভাগের আরও খবর

Comments are closed.