বরিশাল প্রতিনিধি : বৈরী আবহাওয়ার কারণে বরিশালের আভ্যন্তরীণ রুটে ছোট লঞ্চ চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ রোববার (১২ জুন) সকালে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।বরিশাল নৌ-বন্দরের কর্মকর্তা এবং নৌ-নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের দায়িত্বপ্রাপ্ত উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, এ নিষেধাজ্ঞার আওতায় ৬৫ ফুটের চেয়ে ছোট কোনো লঞ্চ চলাচল করতে পারবে না। তবে এর চেয়ে বড় লঞ্চগুলো চলাচলে কোনো বাধা নেই, তারপরও তাদের বিশেষ সতর্কতা অবলম্বন করে চলাচল করতে বলা হয়েছে।

Comments are closed.