জিয়াউল হক, রাঙামটি : কল্পনা চাকমা অপহরণের ২০তম বার্ষিকে অপহরণ ঘটনার যথাযথ তদন্ত রিপোর্ট ও অপহরণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি ও হিল উইমেন্স ফেডারেশনের যৌথ আয়োজন বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
বিক্ষোভ মিছিলটি সকালে জনসংহতি সমিতির কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে জেলা প্রশাসক কার্যালয় বনরুপা প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল পরবর্তী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশে পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির রাঙামাটি জেলা শাখার সহ-সভাপতি সোনারাণী চাকমার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জোনাকী চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন, রাঙামাটি জেলা পাহাড়ী ছাত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক পুলক চাকমা, ব্লাষ্টের সমন্বয়ক এডভোকেট জুয়েল দেওয়ান, জেলা যুব সমিতির ক্রিড়া ও সংস্কৃতি সম্পাদক অমিতাভ তঞ্চঙ্গ্যা, পার্বত্য চট্রগ্রাম মহিলা সমিতির সাধারন সম্পাদক সুপ্রভা চাকমা, জনসংহতি সমিতির সহ তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা।
সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন হিল উইম্যান্স ফেডারেশনের রাঙামাটি সরকারি কলেজ শাখার সাধারন সম্পাদক দীপা চাকমা। সমাবেশে বক্তারা কল্পনা চাকমার অপহরণের দুই দশকেও অপহরণকারীরা গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে করে বলেন, কল্পনা চাকমার অপহরণকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এখন শুধু রাঙামাটির দাবি নয়, এটি এখন জাতীয় এবং আন্তর্জাতিক দাবিতে পরিণত হয়েছে।
তারা কল্পনা চাকমার অপহরণ ঘটনার যথাযথ তদন্ত রিপোর্ট ও অপহরণকারীদের দৃষ্টান্তমূলক শান্তির দাবি জানান সমাবেশ থেকে।

Comments are closed.