বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের পিকআপের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দম্পতি মারা গেছে। আজ (১৩ জুন) সোমবার সকালে বাগেরহাট ফকিরহাটে-মাওয়া মহাসড়কের বৈলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে বাগেরহাট হাইওয়ে পুলিশের এসআই শেখ জামাল উদ্দিন জানান।
নিহতরা হলেন- ফকিরহাট উপজেলার পিলজঙ্গ গ্রামের হরিপদ দাসের মেয়ে সুমিতা রাণী দাস (২৬) ও তার স্বামী রাজবাড়ী শহরের সুজিত কুমার দাস (৩৫)।
বাগেরহাট হাইওয়ে পুলিশের এসআই জানান, সোমবার সকালে তারা ফকিরহাট থেকে রাজবাড়ীর উদ্দেশে মোটরসাইকেল যোগে রওনা হন। বৈলতলী পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুজনই ঘটনাস্থলে মারা যান। সুজিত ফাইভ রিং সিমেন্ট কারখানার কর্মকর্তা ছিলেন বলে জানান এসআই।

Comments are closed.