রামুতে সিএনজিসহ ছিনতাইকারী আটক

কক্সবাজার প্রতিনিধি : রামুতে সিএনজি অটোরিকশাসহ নুর হোসেন (২৮) নামের এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। আজ বুধবার ভোররাতে উপজেলার রশিদ নগর ইউনিয়নের পানিরছড়া স্টেশন থেকে তাকে আটক করা হয়। আটক নুর হোসেন চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার হযরত মোহছেন আউলিয়া মাজারের আই মঙ্গলের বাড়ি এলাকার মৃত আবু ছৈয়দের ছেলে।

রামু থানার এসআই আহসান হাবীব জানান, ১৪ জুন রাত ৯টার দিকে চট্টগ্রামের মেরিন একাডেমি এলাকা থেকে সিএনজিটি ছিনতাই করে নুর হোসেন ও তার সহযোগীরা। সিএনজির মালিক চট্টগ্রামের কর্ণফুলী জাফর সওদাগর কলোনি শিকলবাহা এলাকার আশীষ কান্তি পাল (৪১)। তিনি নিজেই ওই সিএনজি গাড়িটি চালাতেন। চট্টগ্রাম যাত্রীবেশে হামলা চালায় ছিনতাইকারীরা। তারপর মুখ ও হাত-পা বেঁধে সিএনজিটি ছিনতাই করে কক্সবাজার নিয়ে যায় ছিনতাইকারীরা।

রামু থানার ওসি প্রভাষ চন্দ্র ধর জানান, আটক ছিনতাইকারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.