রাজধানীতে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে যুবক নিহত

ঢাকা : রাজধানীর শেরেবাংলা নগরে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক যুবক নিহত হয়েছে। নিহত ব্যক্তির নাম অহিদুল ইসলাম (৩০) ওরফে মামা সগর। র‌্যাব দাবি করেছে, নিহত মামা সাগর কাওরান বাজারের শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে চাঁদাবাজী ও দখলবাজীর অভিযোগ রয়েছে।

র‌্যাব সদর দফতরের লিগ্যাল এন্ড মিডিয়া শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান জানান, বুধবার দিবাগত রাত ৩টার দিকে শেরেবাংলা নগর এলাকায় র‌্যাব-২ এর একটি টহল টিমের সঙ্গে সন্ত্রাসীদের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে একজন গুলিবিদ্ধ ব্যক্তির লাশ উদ্ধার করা হলে তাকে কাওরান বাজারের শীর্ষ সন্ত্রাসী মামা সাগর বলে চিহ্নিত করা হয়। ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.