নওগাঁয় জেএমবি সদস্য গ্রেফতার

নওগাঁ প্রতিনিধি : তালিকাভুক্ত দুই জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে নওগাঁ জেলার রাণীনগর ও আত্রাইয়ে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন- আত্রাই উপজেলার ভবনীপুর গ্রামের মৃত নদের ছেলে মোজাহার (৪১) এবং রাণীনগর উপজেলার চামটা গ্রামের মৃত আস্কার আলী ছেলে ইসলাইল হোসেন (৬৩)।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ আলম জানান, সারাদেশে সাম্প্রতিক সন্ত্রাস ও জঙ্গি তৎপরতা বৃদ্ধি রোধে এবং দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাঁড়াশি অভিযানের ৮ দিনে শুক্রবার রাতে এক অভিযান পরিচালনা করা হয়। এ সময় পুলিশের তালিকাভুক্ত জেএমবি সদস্য মোজাহার ও ইসমাইল হোসেনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরো বলেন, অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করার লক্ষ্যে নওগাঁ জেলায় সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.