ডি মারিয়া ফাইনালে খেলবে

খেলাধুলা : গত বছর কোপা আমেরিকার ফাইনালের আগে চোট পান অ্যাঙ্গেল ডি মারিয়া। ওই আসরের শিরোপা নির্ধারণী ম্যাচে খেলতে পারেননি আর্জেন্টিনার সেরা মিডফিল্ডার। বছর ঘুরতে একই ঘটনা। ফাইনালের আগে চোট নামক ঘাতক তাকে পেয়ে বসে। তাই ফাইনালে ডি মারিয়া খেলতে পারবেন কি না, তা নিয়ে শঙ্কা জাগে।

অবশেষে সেই শঙ্কা কেটে গেল জেরার্ডো মার্টিনোর কথায়। ডি মারিয়াকে নিয়ে ভক্তদের সুসংবাদ দিলেন তিনি। আর্জেন্টিনার কোচ জানালেন, ফাইনালে খেলতে পারবেন মারিয়া। এক সংবাদ সম্মেলনে মার্টিনো বলেন, লাভেজ্জি ও অগুস্তো ছাড়া বাকি খেলোয়াড়কে ফাইনালে পাওয়া যাবে। চিলির বিপক্ষে মারিয়া খেলতে পারবে।

আগামীকাল সোমবার সকাল ৬টায় ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা-চিলি। ওই ম্যাচে জিততে মরিয়া আর্জেন্টিনার কোচ মার্টিনো। বলেন, ‘দুই দল ভালোভাবেই ফাইনালে উঠেছে। গত বছরের সঙ্গে কোনো তুলনা করব না। ফলটা এবার পরিবর্তন করতে চাই। দলের নেতা মেসি। দেশকে এমনভাবে সে প্রতিনিধিত্ব করছে যে ফাইনালে জয়ের জন্য যেমনটা আমরা প্রত্যাশা করছি।’

এ বিভাগের আরও খবর

Comments are closed.