খেলাধুলা : কোপা আমেরিকার ফাইনালে টাইব্রেকারে স্পট-কিক মিস করে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টিনার সেরা তারকা। তার বার্সেলোনা সতীর্থ আন্দ্রেস ইনিয়েস্তার আভাসও তেমনটাই। অবসরের ইঙ্গিত দিয়েছেন ইনিয়েস্তার জাতীয় দলের সতীর্থ ইকার ক্যাসিয়াসও।
স্পেনের ২০১০ বিশ্বকাপ জয়ী দলে ছিলেন ইনিয়েস্তা। ছিলেন ২০১২ ইউরো চ্যাম্পিয়ন দলেও। সেবার তিনি নিজে হয়েছিলেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়। তবে এবারের ইউরোর শেষ ষোলোতে ইতালির কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে আগের দুই আসরের চ্যাম্পিয়ন স্পেন। ইতালির বিপক্ষে ম্যাচের পর ইনিয়েস্তা বলেন, আমার বলার কিছু নেই, কিছুই আর রইল না। আমার মনে হয় এখন ভবিষ্যৎ নিয়ে ভাববার সময় এসেছে।
এবারের ইউরোতে স্পেনের স্কোয়াডে ছিলেন ক্যাসিয়াস। কিন্তু রিয়াল মাদ্রিদের প্রাক্তন এই ফরোয়ার্ড একাদশে জায়গা হারিয়েছেন ডেভিড ডি গিয়ার কাছে। গত মাসেই তিনি বলেছিলেন, আমার অবসরের সময় খুবই কাছে চলে এসেছে। ইউরোর পর স্প্যানিশ গোলরক্ষক টুইট করেছেন, সমর্থকদের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি তাতে আমি গর্বিত।
টুইটের সঙ্গে রাম্বো-২ সিনেমার অংশবিশেষের একটি ভিডিও পোস্ট করেছেন ক্যাসিয়াস। যেখানে কর্নেল স্যাম ট্রাউটম্যানকে গুডবাই জানাচ্ছেন জন রাম্বো। রাম্বো বলছেন, জানি না কোথায়, তবে আমি চলে যাচ্ছি। রাম্বো চরিত্রের মধ্যে দিয়ে মূলত নিজেকে তুলে ধরেছেন ক্যাসিয়াস।

Comments are closed.