দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত খাত পাসপোর্ট

ঢাকা : দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্থ খাত হচ্ছে পাসপোর্ট। এ খাতটিতে ৭৭ দশমিক ৭ শতাংশ দুর্নীতি হয়ে থাকে। আর ঘুষ শিকারের হার ৭৬ দশমিক ১ শতাংশ। দুর্নীতিগ্রস্ত হিসেবে দ্বিতীয় খাত হচ্ছে আইনশৃংখলা রক্ষাকারী সংস্থা। বুধবার (২৯ জুন) দুপুরে রাজধানীর ধানমণ্ডিস্থ কার্যালয়ে এসব চিত্র তুলে ধরেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। দেশের ১৬টি সেবাখাতের ওপর খানা জরিপ এ ২০১৫ সালের চিত্র তুলে ধরেন।

টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান জানান, জাতীয়ভাবে প্রক্কলিত মোট ঘুষ বা নিয়ম বর্হিভূত অর্থের পরিমাণ ৮৮২১.৮ কোটি টাকা। এই প্রাক্কলিত অর্থের পরিমাণ ২০১৪-১৫ অর্থ বছরের বাংলাদেশের জিডিপি’র ০ দশমিক ৬ শতাংশ এবং জাতীয় বাজেটের (সংশোধিত) ৩ দশমিক ৭ শতাংশ।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) কর্তৃক পরিচালিত সেবাখাতে দুর্নীতি : জাতীয় খানা জরিপ ২০১৫ শীর্ষক গবেষণা প্রতিবেদন অনুযায়ী ২০১৫ সালে সেবা গ্রহণের ক্ষেত্রে বাংলাদেশের ৬৭ দশমিক ৮ শতাংশ খানা দুর্নীতির শিকার হয়েছে; ৫৮ দশমিক ১ শতাংশ খানাকে ঘুষ দিতে হয়েছে। খানা প্রতি বাৎসরিক গড় পরিমাণ ৪ হাজার ৫৩৮ টাকা। জরিপে অন্তর্ভুক্ত প্রায় ৭১ শতাংশ খানা ঘুষ বা নিয়ম বহির্ভূত অর্থ প্রদানের মূল কারণ হিসেবে ঘুষ না দিলে কাংঙ্খিত সেবা পাওয়া যায় না এই কারণটিকে চিহ্নিত করেছেন।

সংবাদ সম্মেলনে মূল প্রতিবেদনের সারাংশ উপস্থাপন করেন টিআইবি’র গবেষণা ও পলিসি বিভাগের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মো. ওয়াহিদ আলম, প্রোগ্রাম ম্যানেজার ফারহানা রহমান ও ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার মোহাম্মদ নূরে আলম। টিআইবি ট্রাস্টি বোর্ড চেয়ারপারসন অ্যাডভোকেট সুলতানা কামাল এর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, উপ-নির্বাহী পরিচালক ড. সুমাইয়া খায়ের এবং রিসার্চ অ্যান্ড পলিসি বিভাগের পরিচালক মোহাম্মদ রফিকুল হাসান।

এ বিভাগের আরও খবর

Comments are closed.