প্রধানমন্ত্রী শেখ হাসিনা লাইলাতুল কদরের শুভেচ্ছা জানিয়েছেন দেশবাসীকে

সিটিনিউজবিডি :    প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসী ও বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে ।

শুক্রবার (০১ জুলাই) মহিমান্বিত এ রজনী উপলক্ষে দেওয়া এক বাণীতে বিশ্বের সব মুসলমানকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সিয়াম সাধনার মাস রমজানের এক মহিমান্বিত রাত লাইলাতুল কদর। পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে আমি দেশবাসী ও বিশ্বের সব মুসলমানকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি।

প্রধানমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, পবিত্র এই রাতে ইবাদত-বন্দেগির মাধ্যমে আমরা মহান আল্লাহর নৈকট্য লাভ করতে পারি। অর্জন করতে পারি তার অসীম রহমত, বরকত ও মাগফিরাত।

এই পবিত্র রজনীকে কেন্দ্র করে মহান রাব্বুল আলামিনের কাছে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ ও মুসলিম জাহানের উত্তরোত্তর উন্নতি, অব্যাহত শান্তি ও কল্যাণ কামনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ বিভাগের আরও খবর

Comments are closed.