ইংল্যান্ডে পাড়ি জমাচ্ছেন মোস্তাফিজ

খেলাধুলা : অবশেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের(বিসিবি) পক্ষ থেকে মিলেছে সবুজ সংকেত। খেলার জন্যে তৈরি মুস্তাফিজ। সবকিছু ঠিক থাকলে জুলাই মাসের ১৩ তারিখেই ইংল্যান্ডে রওনা হবেন সাসেক্সের হয়ে খেলতে। শুক্রবার (১জুলাই) বাংলাদেশের ইংরেজি দৈনিক নিউ এইজের সূত্রে এমনই তথ্য দিয়েছে ক্রিকইনফো। প্রতিবেদনটিতে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস মুস্তাফিজ সম্পর্কে বলেন, মুস্তাফিজের এখনকার শারীরিক অবস্থা নিয়ে আমাদের চিকিৎসকরা ইতিবাচক তথ্য দিয়েছেন। পুনর্বাসন কেন্দ্রে সে (মুস্তাফিজ) খুব দ্রুত আশাব্যঞ্জক উন্নতি করছে। তার ভিসা প্রাপ্তির বিষয়টা মিটে গেলে আগামী ১৩ জুলাই সে ইংল্যান্ড যাবে।

১৫ জুলাই সাসেক্সের হয়ে ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে মাঠে নামার কথা রয়েছে কাটারমাস্টার মুস্তাফিজুর রহমানের। ইংল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো কোন ক্রিকেট আসরে তিনি খেলবেন হোভে হ্যাম্পশায়ারের বিপক্ষে। যেখানে চারটি টি২০ ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশের এই পেসারের। এরপর রয়্যাল লন্ডন ওয়ানডে কাপেও খেলবেন মুস্তাফিজ।

উল্লেখ্য, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দারুণ সাফল্য দেখিয়েছিলেন মুস্তাফিজ। সেখানে তিনি খেলেন এবারে শিরোপা জয়ী সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। যেখানে তার অবদান ছিলো উল্লেখ করার মতো। আসরে ৬ ম্যাচ খেলে ১৭ উইকেট নিয়ে তিনি নির্বাচিত হয়েছিলেন সেরা উদীয়মান খেলোয়াড়ও।

এ বিভাগের আরও খবর

Comments are closed.