খেলাধুলা : কোপার ফাইনালে হেরে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণার পর মেসিকে ফিরতে অনুরোধ জানিয়েছিলেন পেলে-ম্যারাডোনা সহ আর্জেন্টিনার প্রেসিডেন্ট। এমনকি জাতিসংঘের মহাসচিব বান কি মুনও অনুরোধ করেছেন মেসিকে।
লিওনেল মেসির জন্য রাস্তায় নেমেছিলেন আর্জেন্টিনার মানুষ। মেসিকে অবসর ভেঙে ফিরে আসার আবেদন করেছিলেন সে দেশের জনগণ। আর এবার মেসির সমর্থনে অনলাইনে একটি ক্যাম্পেইন শুরু করলেন বার্সেলোনার মানুষ।
ক্যাম্পেনের নাম ‘উই-আর-অল-লিও-মেসি’। এদিকে কর ফাঁকির মামলায় মেসি ও তার বাবাকে ২১ মাস কারাবাসের শাস্তির নির্দেশ দিয়েছিল বার্সেলোনার আদালত। তাই সব মিলিয়েই সোশাল নেটওয়ার্কিং সাইটে মেসিকে সমর্থন জানানোর জন্য ক্যাম্পেইন শুরু করেছেন মেসি ভক্তরা।

Comments are closed.