রাজনৈতিক দলের সঙ্গে সরকারকে বসা উচিত

ঠাকুরগাঁও প্রতিনিধি : যারা সুষ্ঠু ধারার রাজনীতি করে, ভাঙচুরের রাজনীতি করে না তাদের নিয়ে আলোচনার তাগাদা দিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। গুলসানে সন্ত্রাসী কর্মকাণ্ডে গোয়েন্দা বিভাগের ব্যর্থতা বলে অভিযোগ করে বলেন ওই বিভাগের দায়িত্বপ্রাপ্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া উচিত ছিল। আগামী সংসদ নির্বাচন কিভাবে হবে তা নিয়ে সংশয় প্রকাশ করেন এইচ এম এরশাদ।

আজ (১২ জুলাই) মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলা বড় খোচাবাড়ি গ্রামে পোল্টিখামার নর্থ এগস লিমিটেড পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এসময় সাবেক এমপি হাফিজ উদ্দিন আহমেদসহ জেলা জাতীয় পাটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর

Comments are closed.