কক্সবাজারে বৌদ্ধভিক্ষুকে হত্যার চেষ্টা

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজার শহরের প্রাচীন অগগমেধা বৌদ্ধবিহারের ভেতরে আজ (১৩ জুলাই) বুধবার ভোরে এক বৌদ্ধভিক্ষুকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়।

পুলিশের ভাষ্য, মন্দিরের জমি বিক্রির টাকার ভাগ-বাঁটোয়ারা এবং কোন্দলের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে তারা প্রাথমিকভাবে জানতে পেরেছে।

আহত বৌদ্ধভিক্ষুর নাম উপেনদিতা (৭৭)। তাঁকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কক্সবাজারের পুলিশ সুপার শ্যামল কুমার নাথ জানান, অপর একজন বৌদ্ধভিক্ষু এই হত্যাচেষ্টা করেছেন বলে জানা গেছে। হামলাকারী পলাতক রয়েছেন। তাঁকে ধরার চেষ্টা চলছে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.