জঙ্গিবাদ দমন আন্দোলনে সব দলকে স্বাগত -সেতুমন্ত্রী

ঢাকা : জঙ্গিবাদ সমস্যা বাংলাদেশের একার নয়। এটা আন্তর্জাতিক সমস্যা বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ (১৩ জুলাই) বুধবার দুপুরে আশুলিয়ার বাইপাইলে বিআরটিএর পরিচালিত ভ্রাম্যমাণ আদালত পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

সেতুমন্ত্রী বলেন, এই সন্ত্রাসবাদ মোকাবিলায় আন্তর্জাতিকভাবে পারস্পরিক তথ্য ও টেকনিক্যাল সহযোগিতা আদান-প্রদান হতেই পারে। যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। কী কী বিষয় আদান প্রদান হতে পারে, তা নিয়ে আলোচনা হয়েছে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দেশের সকলকে উগ্রবাদ ও জঙ্গি দমনে সহায়তার জন্য সামাজিক আন্দোলনে যোগ দেয়ার আহ্বান জানান তিনি। এসময় আরো উপস্থিত ছিলেন ঢাকা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আতাউর রহমান, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান তুহিনসহ সড়ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ বিভাগের আরও খবর

Comments are closed.