সুনামগঞ্জে ট্রাকচাপায় স্কুলছাত্রী নিহত

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে ট্রাকচাপায় এক স্কুলছাত্রী নিহত। সুনামগঞ্জের দিরাই-মদনপুর সড়কের ঘাগলী এলাকায় ট্রাকচাপায় লাকী রানী দাস (১২) নামে স্কুলছাত্রী নিহত হয়েছে। আজ (১৪ জুলাই) বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত স্কুলছাত্রী জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার নারাইনপুর গ্রামের যতীন্দ্র দাসের মেয়ে ও ঘাগলী নারাইনপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে স্কুলছাত্রী লাকী রানী দাস মামার বাড়ি থেকে ঘাগলী নারাইনপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের যাচ্ছিল। সাড়ে ৯টার দিকে দিরাই-মদনপুর সড়কে নিন্ম মাধ্যমিক বিদ্যালয় এলাকায় সড়ক পারাপারে সময় দিরাই থেকে সিলেটগামী একটি মালবাহী ট্রাক লাকীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই স্কুলছাত্রী লাকী মারা যায়।

দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি আল আমিন ঘনার সত্যতা স্বীকার করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি এলাকাবাসী আটক করে রেখেছে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.