ইংল্যান্ডকে সেরা দাবি বোথামের

খেলাধুলা : ২০১৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে হারের পর টেস্টে দারুণ সময় কাটাচ্ছে ইংল্যান্ড। সর্বশেষ ৭টি টেস্টে সিরিজের ৪টিতেই জয় পেয়েছে দলটি। তাই টেস্ট ফরম্যাটে ইংল্যান্ড আইসিসি র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দল হওয়ার যোগ্যতা রাখে বলে মনে করছেন দেশটির কিংবদন্তী ক্রিকেটার ইয়ান বোথাম।

আইসিসির বর্তমান র‌্যাঙ্কিং অনুযায়ী টেস্টে চতুর্থ অবস্থানে রয়েছে ইংল্যান্ড। এই ফরম্যাটে শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। ইংল্যান্ডের আগে তৃতীয় স্থানটি দখলে রেখেছে পাকিস্তান। লর্ডসে আজ প্রথম টেস্টের প্রথম দিনে পাকিস্তানের মুখোমুখি হবে ইংল্যান্ড। সেই ম্যাচে মাঠে নামার আগে টেস্টে ইংলিশদের সাম্প্রতিক দারুণ পারফরম্যান্স নিয়ে প্রশংসায় মেতেছেন দেশটির প্রাক্তন অলরাউন্ডার বোথাম।

গত সাত টেস্ট সিরিজের ৪টিতে জয়ের পাশাপাশি ইংল্যান্ড ড্র করেছে দুই ম্যাচে। এই সময়ে নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে ড্র করেছে অ্যালিস্টার কুকের দল। গত নভেম্বরে আরব আমিরাতে কেবল পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে হেরেছিল দলটি। টেস্টে ইংল্যান্ডের বর্তমান পারফরম্যান্সে মুগ্ধ বোথাম।

স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাতকারে ইংল্যান্ডকে সেরা দাবী করে বোথাম বলেন, এই মুহূর্তে ইংল্যান্ড বিশ্বের সেরা দল এবং নিশ্চিতভাবে বেশ ভয়ংকরও। ঘরের মাঠে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে তারা সেটি প্রমাণ করেছে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.