ম্যাসেঞ্জারেই পড়ুন যে কোন লিঙ্ক

তথ্য ও প্রযুক্তি : জনপ্রিয় ফেসবুকের অ্যাপসের চেয়ে মেসেঞ্জারের জনপ্রিয়তা বেশি। মেসেঞ্জারে প্রতিনিয়ত যুক্ত হচ্ছে নতুন নতুন অপশন। বার্তা আদান প্রদান সহ অডিও এবং ভিডিও কলের সুবিধা রয়েছে এই অ্যাপসটিতে। এবার মেসেঞ্জারে শেয়ার করা যে কোন লিঙ্ক ফেসবুক অ্যাপস বা অন্য অ্যাপসের সাহায্য ছাড়াও পড়ার ব্যবস্থা করেছে ফেসবুক কতৃপক্ষ।

এই সুবিধা আগে ফেসবুক অ্যাপসে ছিল। তবে বর্তমানে অ্যানড্রয়েড মোবাইলে চালিত মেসেঞ্জার অ্যাপসেও এই সুবিধা পাওয়া যাবে। শিগগিরই এই সুবিধা আইওএসেও মিলবে। ফেসবুক মেসেঞ্জারের প্রধান ডেভিড মার্কাস তার ফেসবুক স্ট্যাটাসে বলেন, অ্যানড্রয়েড মোবাইলগুলোর জন্য এই সুবিধা বর্তমানে চালু হয়েছে। তবে আগামী দুই সপ্তাহের মধ্যে এই সুবিধা আইফোন ও আইপ্যাডেও পাওয়া যাবে। ব্যবহারকারীদের মধ্যে এই সুবিধাটি জনপ্রিয় হবে বলেই আশা করছে ফেসবুক কতৃপক্ষ।

এ বিভাগের আরও খবর

Comments are closed.