ঢাকা : রফতানি পণ্যের গুণগত মান ধরে রাখতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুনাফার লোভে রফতানি পণ্যে ভেজাল দিয়ে দেশের সুনাম নষ্ট না করতে ব্যবসায়ীদের প্রতি আহ্ববান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ (২০ জুলাই) বুধবার সকালে রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানেকালে তিনি এ কথা জানান।
প্রধানমন্ত্রী বলেন, দেশের ১ কোটি ৮২ লাখ মানুষের জীবন মৎস্য সম্পদের সঙ্গে যুক্ত। কৃষিজ আয়ের প্রায় ২৪ ভাগ এ খাত থেকে আসে। জিডিপিতে মৎস্যসম্পদের অবদান প্রায় ৪ শতাংশ। প্রাণিজ আমিষের ৬০ ভাগ যোগান দেয় মৎস্য খাত। তাই দেশের মৎস্য সম্পদ রক্ষা ও উৎপাদন বৃদ্ধির উপর বিশেষ গুরুত্ব দিয়েছি।

Comments are closed.