চবি ট্রেন বন্ধ, দুর্ভোগে শিক্ষার্থীরা

চবি প্রতিনিধি : ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন (২১ জুলাই) বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মত বন্ধ আছে। ক্যম্পাসের শাহজালাল হল ও শাহ আমানত হলের মাঝখানে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে গোলাগোলুরি ঘটনায় একজন আহত হয়েছে। ট্রেন চলাচল না করায় বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ বিভাগে ক্লাস বন্ধ থাকলেও কিছু কিছু বিভাগে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

কমিটিতে পদ না পাওয়ায় বুধবার ছাত্রলীগের একাংশ হামলা চালালে শাটল ট্রেন বন্ধ হয়ে যায়। বুধবার রাতে পদ পাওয়া-ও পদবঞ্চিত গ্রুপের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনায় ক্যাম্পাসে আতংক বিরাজ করছে।

চট্টগ্রাম রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিমাংশু দাশ রানা জানিয়েছেন, হামলার পর পর রেলওয়ে কর্মকর্তা-কর্মচারীরা নিরাপত্তাজনিত কারনে শাটল ট্রেন চলাচল বন্ধ রেখেছে। তবে, বেলা দশটার দিকে ৭/৮জন ছেলে ষোলশহর স্টেশনের অদূরে রেল লাইনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে, পুলিশ ঘটনাস্থলে পৌছলে তারা পালিযে যায়।

এদিকে, বুধবার রাতে সংঘর্ষের ঘটনায় আবির ইকবাল নামের ছাত্রলীগের এক নেতা গুলিবিদ্ধ হয়েছে। সে বর্তমান নতুন ঘোষিত কমিটির সহ-সম্পাদক। বর্তমান পদটি কাংক্ষিত নয় ঘোষণা করে সে পদবঞ্চিতদের পক্ষে অবস্থান নিয়েছে।

হাটহাজারী থানার ভারপ্রপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল হোসেন জানিয়েছেন, রাতে দুই পক্ষের মধ্যে গোলাগুলির পর বর্তমানে পরিস্থিতি মোটামোটি শান্ত আছে, ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। দ্বিতীয় দিনের মত শাটল ট্রেন চলচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছে শিক্ষার্থীরা।

এ বিভাগের আরও খবর

Comments are closed.