নরসিংদীর রায়পুরায় ট্রলারডুবিতে ১০ জনের মৃত্যু

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর রায়পুরায় নদীতে নৌকাডুবির ঘটনায় প্রাথমিকভাবে শিশুসহ অন্তত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছে আরো অর্ধশতাধিক। উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। আজ (২৩ জুলাই) শনিবার সকাল আনুমানিক ১০টায় উপজেলাধীন আড়িয়াল খা নদীতে জংলী শিবপুর নামক এলাকায় এ ঘটনা ঘটে। নয়জনের পরিচয় পাওয়া গেছে।

এরা হলেন, বেলাবো উপজেলার দেয়ানের চর গ্রামের বিবি মালদারের নেছা (৮০), ইয়াছিন (৬), জেরিন (৮), বাড়িচা গ্রামের আড়াই বছর বয়সী মাজিয়া, মালা খাতুন (৭০), রাকিব (১৩), সম্রাট (৪), সুমাইয়া (৩) ও ছুলেখা (৬০)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গণিশাহ মাজারের উদ্যেশে একটি ইঞ্জিন চালিত নৌকায় করে সকাল ১০টায় আশপাশের এলাকার অন্তত আড়াইশ গনিশাহ ভক্ত রওনা করে। নৌকার ধারণ ক্ষমতা অনুপাতে যাত্রী সংখ্যা অধিক হওয়ায় ঘাট থেকে নৌকা ছেড়ে যাওয়ার কয়েক মিনিটের মধ্যেই নৌকাটি নদীর মাঝখানে উল্টে যায়। এতে এ হতাহতের ঘটনা ঘটে। তবে নিহতের সংখ্যা বাড়তে পারে বলে ধারনা করছেন স্থানীয়রা।

তবে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মাজহারুল ইসলাম জানান, এ ঘটনায় আটজনের মৃত্যু হয়েছে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.