জুবায়ের সিদ্দিকী/রোমেল রহমান : দেশের দ্বিতীয় বৃহত্তমদল বিএনপি। গ্যাড়াকলে পড়েছে উভয়দিকে। না পারছে আন্দোলন করতে, না পারছে দলকে গুছাতে। লন্ডনে বসে তারেক রহমান দলের উপর নজরদারী করছেন। যা কিনা দলের সিনিয়র নেতানেত্রিরা কোন ভাবেই মেনে নিতে পারছেননা।
যারা আন্দোলনে ছিলেন এমনকি জেল কেটেছেন, নির্যাতন সহ্য করেছেন তাদেরকে কোনভাবেই মূল্যায়ন করা হচ্ছে না। শুধুমাত্র তারেকের তদারকিতেই বিএনপি চলছে। এরমধ্যে বিএনপিতে সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জাতীয় সংসদসহ সব ধরণের নির্বাচনে অংশ নেওয়া অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে।
অর্থ পাচার মামলায় সাজা নিয়ে এই সরকারের আমলে তার সশরীরে আপিল করার সম্ভবনাও কম। অন্যদিকে বিএনপি নেতৃত্বধীন ২০ দলীয় জোটের চলছে সমস্যা। সব মিলিয়ে যেন না ঘরকা- না ঘটকা অবস্থা।

Comments are closed.