মানুষ জঙ্গিবাদ ও সন্ত্রাসকে ঘৃণা করে- শহিদুল হক

জামাল জাহেদ, ককসবাজারঃ যারা মনে করে বাংলাদেশকে জঙ্গিবাদের উর্বর ভুমি বানানো যাবে তারা আহম্মকের স্বর্গে বাস করছে। রবিবার কক্সবাজার হোটেল দ্যা কক্সটুডের সম্মেলন কক্ষে আয়োজিত সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন পুলিশের মহাপরিদর্শক শহিদুল হক। তিনি আরো বলেন, এদেশের মানুষ জঙ্গিবাদ ও সন্ত্রাসকে ঘৃণা করে। যার কারনেই নিহত জঙ্গিদের লাশ নেয়ার জন্য স্বজন যেমন পাওয়া যায়নি একইভাবে তাদের জানাযার নামাযে পাওয়া যায়না মানুষ।
কক্সবাজার জেলা পুলিশ সুপার শ্যামল কুমার নাথের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় পুলিশ প্রধান জঙ্গিবাদ রুখে দিতে সামাজিক ভাবে সচেতনতামুলক বিপ্লব ঘটাতে আহবান জানান।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম বলেন, বাংলাদেশকে যারা সিরিয়া ও আফগানিস্তান, পাকিস্তান বনোতে চায় তারাই এদশেে জঙ্গিবাদের প্রবক্তা।
এসময় বক্তব্য রাখেন কক্সবাজার জেলা প্রশাসক মো : আলী হোসেন, জেলা আওয়ামীলীগের সভাপতি এড.সিরাজুল মোস্তাফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের চৌধুরী প্রমুখ।
মতবিনিময় সভায় রাজনীতিক, জনপ্রতিনধি, সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর

Comments are closed.