অনাকাঙ্ক্ষিত ঘটনা আর ঘটবে না: তোফায়েল

ঢাকা : বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিদেশী ব্যবসায়ী ও কূটনীতিকদের জন্য সরকারের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের ফলে পরিস্থিতি এখন প্রায় স্বাভাবিক। তিনি বলেন, আশা করা হচ্ছে আগামীতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আর ঘটবে না। বাণিজ্যমন্ত্রী আজ (৩১ জুলাই) রবিবার ঢাকায় বাংলাদেশ সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ইউরোপিয়ন ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরি মায়াউডনের এর নেতৃত্ব সাক্ষাৎ করতে আসা কূটনীতিক ও ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন।

তোফায়েল আহমেদ বলেন, ‘সন্ত্রাসের বিরুদ্ধে দেশবাসী এখন ঐক্যবদ্ধ। ধর্মের নামে যারা এ সব সন্ত্রাসী কার্যকলাপ করছে, সে বিষয়ে দেশের আলেম সমাজও ইতোমধ্যেই বিবৃতি দিয়েছে, মসজিদে মসজিদে সন্ত্রাসের বিরুদ্ধে বয়ান হচ্ছে। তাই বাংলাদেশে বিদেশীদের উদ্বিগ্ন হবার কোন কারণ নেই। তোফায়েল আহমেদ জানান, সাক্ষাতকালে কূটনীতিক ও ব্যবসায়ীরা জঙ্গিদেরও বিরুদ্ধে সরকারের গৃহীত কঠোর পদক্ষেপ গ্রহণে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি এ বিষয়ে দেশের প্রচার মাধ্যমগুলোর সহযোগিতার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্ব আরোপ করেন।

ইউরোপিয়ান ইউনিয়নের সাথে চলমান বাণিজ্য অব্যাহত ও জোরদার করার জন্য কূটনীতিক ও ব্যবসায়ীগণ বাণিজ্যমন্ত্রীর কাছে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ ও ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টির আহ্বান জানালে তোফায়েল আহমেদ বলেন, সরকার ইতোমধ্যে কার্যকর সকল ব্যবস্থা গ্রহণ করেছে। গুলশানের অনাকাঙ্ক্ষিত ঘটনার পর সন্ত্রাসীদের একাধিক পরিকল্পনা নস্যাৎ করে দেওয়া হয়েছে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.