জুবায়ের সিদ্দিকী : দেশের উত্তর ও মধ্যাঞ্চলে ভয়াবহ বন্যা এবং নদীভাঙ্গনে লাখ লাখ মানুষ মানবেতর জীবনযাপন করছেন। বন্যর্তরা সীমাহীন দূভোর্গেও পাশে পাছেন না নিজ নিজ এলাকার এমপিদের। বন্যায় নিজেদের এলাকার দুরবস্থা দূর থেকেই পর্য্যবেক্ষণ করছেন এমপিরা। তবে কেউ কেউ বন্যা কবলিত এলাকায় গেলেও ব্যক্তিগত কাজ সেরে ফিরে আসেন রাজধানীতে।
প্রধানমন্ত্রি শেখ হাসিনা নির্দেশ দেওয়ার পরও মানুষের বিপদের সময় তাদের পাশে গিয়ে দাঁড়াতে দেখা যাচ্ছে না সংশ্লিষ্ট এলাকার অনেক এমপিকে। শুধু সরকারীদলের নয়, বিরোধীদল জাতীয় পার্টীর এমপিরাও ঢাকায় বসে নিজেদের এলাকার বন্য পরিস্থিতি ও লোকজনের দূর্গতির খোঁজখবর নিছেন। দুঃসময়ে বন্যার্ত মানুষ জনপ্রতিনিধির পাশে পাচ্ছেনা বলে অভিযোগ রয়েছে। বানভাসি মানুষের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রি দলীয় নেতাকর্মী, এমপিসহ সব শ্রেনীর মানুষের কাছে আহ্বান জানান।

Comments are closed.