রাঙামাটিতে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা

0

মোঃ সাইফুল উদ্দীন, রাঙামাটি : “শিশুকে মায়ের দুধ খাওয়ানো টেকসই উন্নয়নের চাবি কাঠি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রাঙামাটি মেডিকেল কলেজের আয়োজনে ১ আগষ্ট থেকে ৭ আগষ্ট পর্যন্ত অনুষ্ঠিত বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে মেডিকেল কলেজ প্রাঙ্গন থেকে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে রাঙামাটি জেনারেল হাসপাতাল সড়ক প্রদক্ষিন করে মেডিকেল কলেজের মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. মোঃ টিপু সুলতান’র সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন রাঙামাটি জেনারেল হাসপাতালের শিশু কনসাল্টেন ডা. এ কে হাই, সহযোগি অধ্যপক ডা. আবুল কালাম আজাদ, ডা. প্রতি প্রশুম বড়ুয়া, ডা. গৌরব দেওয়ান, প্রভাষক ডা. মাহবুবুর রহমান, প্রকল্প পরিচালক ডা. শহিদ তালুকদার। অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষে বক্তব্যে রাখেন মেডিকেল কলেজের ২য় বর্ষের ছাত্র স্নেহাশীষ চক্রর্বত্তী।

আলোচনা সভায় সভাপতির বক্তব্যে প্রফেসর ডা. মোঃ টিপু সুলতান বলেন, মাতৃদুদ্ধ বিষয়ে সকলকে সচেতন করতে হবে। মায়ের দুধ শিশুর জন্য কত উপকারি তা সবাইকে বুঝাতে হবে। একমাত্র মায়ের দুধই শিশুকে সুস্থ থাকতে সাহায্য করে এই কথা সকলের মাঝে প্রচার করতে হবে।

তিনি আরো বলেন, আগে বলা হতো মায়ের প্রথম দুধ শিশুকে খাওয়ানো যাবে না, এটা শিশুর জন্য ক্ষতিকর কিন্তু গবেষনা করে দেখা গেছে এই দুধই শিশুর জন্য খুবই উপকারি। যে দুধকে আমরা সাল দুধ নামে চিনে থাকি। এই দুধ কোন ভাবে নষ্ট করা যাবে না। মায়ের সাল দুধ শিশুর শারীরিক গঠন উন্নয়নে সহযোগিতা করে। শিশুর জন্য মায়ের দুধের বিকল্প নেই এমন মন্তব্য করে তিনি আরো বলেন, বাজারে যে দুধ পাওয়া যায় তা শিশুর জন্য উপকারি নয়। এগুলোর দ্বারা আরো শিশুর ক্ষতি হতে পারে। তাই মায়ের দুধ শিশুকে খাওয়ানো প্রয়োজন এবং এই দুধের বিকল্পনেই বলে তিনি মন্তব্য করেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.