মোঃ সাইফুল উদ্দীন, রাঙামাটি প্রতিনিধি : মন্ত্রিসভায় পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন-২০১৬ পাস হওয়ার প্রতিবাদে আগামী ১০ আগস্ট তিন পার্বত্য জেলায় সর্বাত্মক হরতালসহ নিম্নলিখিত কর্মসূচি দিয়েছেন ৫টি বাঙালী সংগঠন। গত মঙ্গলবার রাজধানীতে ৫ বাঙালী সংগঠনের নেতৃবৃন্দ এক যৌথ সভা শেষে এই কর্মসূচি ঘোষণা করে পার্বত্য নাগরিক পরিষদ এর দপ্তর সম্পাদক মো: খলিলুর রহমান গণমাধ্যমে এক বিবৃতি প্রেরণ করেন ।
মঙ্গলবার রাজধানীতে, পার্বত্য সমঅধিকার আন্দোলন কেন্দ্রীয় নেতা মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন ২০০১ সরকার সংশোধন করাতে এক জরুরি সভা অনুষ্ঠিত হয় । এতে উপস্থিত ছিলেন পার্বত্য নাগরিক পরিষদের চেয়াম্যান ও পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সভাপতি আলহাজ্ব ইঞ্জিনিয়ার আলকাছ আল মামুন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক শেখ আহম্মেদ রাজু , পার্বত্য গণপরিষদের মহাসচিব সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট পারভেজ তালুকদার, পার্বত্য গণ পরিষদের নেতা সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আলম খান প্রমুখ। উক্ত সভায় পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন ২০১৬ মন্ত্রিসভা কর্তৃক এর চূড়ান্ত অনুমোদন দেওয়ায় এ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। সংশোধিত আইনটি বাতিল এবং ভূমি কমিশনে বাঙ্গালী প্রতিনিধি নিয়োগের জন্য, পার্বত্য নাগরিক পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলকাছ আল মামুন ভুঁইয়া তিন পার্বত্য জেলায় নিন্মোক্ত কর্মসূচি পালনের আহ্ববান জানান ।
কর্মসূচিসমুহ :-
১. ০৪/০৮/২০১৬ তারিখ রোজ বৃহস্পতিবার ঢাকা প্রেসক্লাবের সামনে সকাল ১০ টায় মানববন্ধন। প্রধান অতিথিঃ মেজর জেনারেল (অবঃ) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক স্থানঃ জাতীয় প্রেস ক্লাব, ঢাকা । তারিখঃ ০৪/০৮/২০১৬ ইং বৃহস্পতিবার সকাল ১০ টায় একই দিনে ৩ পার্বত্য জেলায় বিক্ষোভ মিছিল ।
২. ০৮/০৮/২০১৬ তারিখ সোমবার তিন পার্বত্য জেলায় মানববন্ধন সকাল ১০টায় খাগড়াছড়ি – শাপলা চত্বর, রাঙামাটি – জেলা প্রশাসক কার্যালয়ের সামনে, বান্দরবান- প্রেসক্লাবের সামনে
৩. ১০/০৮/২০১৬ ইং তারিখ বুধবার তিন পার্বত্য জেলায় সকাল সন্ধা হরতাল এবং সরকার যদি দাবি না মানে তাহলে পরবর্তীতে লাগাতার হরতাল সহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। উক্ত মানববন্ধনে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানানো হচ্ছে ।
আয়োজনে: (১) পার্বত্য নাগরিক পরিষদ,(২) পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ, (৩)পার্বত্য গণ পরিষদ,(৪)পার্বত্য চট্টগ্রাম সমধিকার আন্দোলন,(৫) পার্বত্য বাঙ্গালী ছাত্র ঐক্য পরিষদ।
