সমুদ্র বন্দরে তিন নম্বর সংকেত

0

সিটিনিউজবিডি : দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নিম্নচাপের প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল হয়ে পড়েছে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, নিম্নচাপের প্রভাবে সমুদ্র বন্দর ও বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে বাতাসের সঙ্গে বৃষ্টিপাত হচ্ছে। এই জন্য কক্সবাজার, চট্টগ্রাম, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.