২১ আগস্ট ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

0

সিটিনিউজবিডি :  সেই ভয়াল গ্রেনেড হামলা দিবস  রোববার (২১ আগস্ট) । ওইদিন যারা শহীদ হয়েছিলেন, তাদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

২১ আগস্ট বাংলাদেশে ঘটে যাওয়া একটি রক্তাক্ত অধ্যায়। ২০০৪ সালের এইদিনে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা চালিয়ে ২৪ জনকে হত্যা করা হয়। আহত হন দলের শীর্ষ নেতাসহ শত শত নেতাকর্মী।

প্রতি বছরের মতো এবারো বিকেল ৪টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে স্থাপিত অস্থায়ী শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি নেয়া হয়েছে। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দলের নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধার্ঘ্য অর্পণ শেষে দোয়া ও মিলাদ মাহফিলে অংশগ্রহণ করবেন।

আওয়ামী লীগ ও এর সহযোগী, ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনের নেতারা এ কর্মসূচিতে যোগ দেবেন।

এরপর একই স্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২১ আগস্ট গ্রেনেড হামলায় শহীদ পরিবারের সদস্য ও আহতদের সঙ্গে সাক্ষাৎ এবং আলোচনা সভায় অংশ নেবেন ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.