যশোরে সড়ক দুর্ঘটনায় চালক নিহত

0

সিটিনিউজবিডি : যশোরে বাস ও ট্রাকের সংঘর্ষে ট্রাকচালক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ১০জন যাত্রী। আজ ২১ আগষ্ট রোববার সকাল ৬টার দিকে যশোর নিউ মার্কেট তেল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রাকচালক শফিকুল ইসলাম (৩০) সাতক্ষীরা সদরের হাজীপুর গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে।

এ ঘটনায় আহতদের মধ্যে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ট্রাকহেলপার সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা গ্রামের বকিব উদ্দিনের ছেলে শিপন (১৮), বাসের যাত্রী পাবনার মোবারক হোসেনের ছেলে শিমুল (৩১), যশোর সদর উপজেলার ভেকুটিয়া গ্রামের আবদুল খালেকের ছেলে বাদল (৪০), খুলনার রুস্তম আলীর ছেলে লিয়াকত আলী (৪০)। আবুল হোসেন (৪৫) ও আরাফাত (২১)। বাসচালকসহ আরও অন্তত ৪/৫ জনকে ঢাকায় নেয়া হয়েছে বলে আহতরা জানিয়েছেন।

স্থানীয়রা জানান, যশোরগামী সোহাগ পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকাগামী ট্রাকের সংঘর্ষ হলে এ হতাহতের ঘটনা ঘটে।

আহত ট্রাকহেলপার শিপন জানান, সাতক্ষীরা থেকে পাথর বোঝাই করে ট্রাক নিয়ে তারা ঢাকায় যাচ্ছিলেন। পথিমধ্যে সকাল ৬টার দিকে যশোর নিউ মার্কেট তেল পাম্প এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা সোহাগ পরিবহনের একটি বাস বেপরোয়াভাবে আসে। এসময় ট্রাকচালক রাস্তার পাশে দাঁড়িয়ে যায়। এতে বাসচালক নিয়ন্ত্রণ হারালে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক শফিকুল মারা যান।

যশোর কোতয়ালি থানার ওসি ইলিয়াস হোসেন জানান, নিউ মার্কেট এলাকায় বাস-ট্রাক সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.