সিটিনিউজবিডি : মেহেরপুরের মুজিবনগর উপজেলায় ভৈরব নদীতে গোসল করতে নেমে নাজমুল হোসেন (২০) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। আজ ২১ আগষ্ট রোববার সকালে উপজেলার মোনাখালী গ্রামের ভৈরব নদী গোসল করতে গিয়ে এ ঘটনা ঘটে।
নিহত নাজমুল হোসেন মোনাখালী গ্রামের আব্দুল ওয়াদুদের ছেলে এবং মুজিবনগর সরকারি ডিগ্রি কলেজের ১ম বর্ষের ছাত্র।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো সকালে নাজমুল বাড়ি থেকে হাঁটতে বের হয়। হাঁটা শেষে তিনি ভৈরব নদীর মোনাখালী ব্রিজের নিচের অংশে গোসল করতে নেমে স্রোতের তোড়ে ডুবে যান। অনেক সন্ধান করেও তার খোঁজ না পেয়ে এলাকার মানুষ জাল ফেলে তার লাশ উদ্ধার করে।
মুজিনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামাল হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
